চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাছাইয়ে ১৭ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশ: ২০১৯-০২-২০ ২২:২০:২৩ || আপডেট: ২০১৯-০২-২০ ২২:২০:২৩

মিজবাউল হক, চকরিয়া:

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাছাই পর্বে ১৭ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরমধ্যে দুই চেয়ারম্যান প্রার্থী ও তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে সহকারি রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা। ২০ ফেব্রুয়ারী প্রার্থীতা বাছাইয়ের দিনে বাতিল করা হয় এসব প্রার্থীর মনোনয়নপত্র।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ১১জন ভাইস চেয়ারম্যান (সাধারণ/সংরক্ষিত) প্রার্থী মনোনয়ন দাখিল করেন। বুধবার যাচাই-বাছাই পর্বে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী সাংবাদিক এসএম সিরাজুল হক ও সাদ্দাম হোসেন মিটুর মনোনয়ন বাতিল করা হয়। বাচাই পর্বে টিকে যান আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম সাঈদী, শ্রমিক নেতা মো: জহির ও মোক্তার আহমদ চৌধুরী।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংরক্ষিত মহিলা পদে ৩ জন, যথাক্রমে সাফিয়া বেগম শম্পা, জাহান আরা পারভিন ও জেসমিন হক জেসি চৌধুরী বাচাই পর্বে টিকে যান। অন্যদিকে সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে আবদুল্লাহ আল নোমান সবুজ, বখতিয়ার উদ্দিন হেলাল ও আবদুল ওয়াহেদের মনোনয়ন পত্র বাতিল হয়। এ পদে যারা টিকে গেলেন তারা হলেন-শিল্পী সিরাজুল ইসলাম আযাদ, সাবেক কাউন্সিলর ছৈয়দ আলম, মকছুদুল হক ছুট্টো, মো: আবু মুছা ও বেলালউদ্দিন শান্ত। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *