মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:১১:৫১ || আপডেট: ২০১৯-০২-২০ ২১:১১:৫১
মোঃ জয়নাল আবেদীন টুক্ক : ২০ ফেব্রুয়ারী ২০১৯ইং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে গত ১৮ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আবু জাফর ছালেহ’র কাছে ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। বুধবার ২০ ফেব্রুয়ারী বান্দরবান জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ভাইস চেয়ারম্যান পদে ২জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এতে বৈধ ঘোষণা করা হয় ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থী। বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার মোঃ রেজাউল করিমের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
তারা হলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজাহান কবির ও মোঃ ছৈয়দুল বশর, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ওজিবা খাতুন রুবি, সানজিদা আক্তার রুনা’র মনোনয়ন বাতিল হয। আর বৈধতা পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক মোঃ শফিউল্লাহ , দলটির বিদ্রোহী প্রার্থী আবু তাহের কোম্পানী, অধ্যাপক ফরিদুল আলম, চুচু মং মার্মা, ও নাগরিক কমিটির মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল। ভাইস-চেয়ারম্যান (পুরুষ)পদে বৈধতা পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, মংহ্লা মার্মা ও জহির উদ্দিন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় মহিলা আওয়ামীলীগের সভাপতি জোহরা বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, শামিমা আক্তার (গুন্নু) জেলা রিটার্নিং অফিসার মো: রেজাউল করিম এই প্রতিবেদককে বলেন হলফনামায় ত্রুটি, আয়কর দাখিল না করা, ভোটার তালিকায় ত্রুটিসহ বিভিন্ন কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করবেন বলে জানা গেছে। উল্লেখ্য ১১ বৈধ প্রার্থীর মধ্যে মহিলা ভাইস-চেয়ারম্যান হামিদা চৌধুরী বিএনপির নেত্রী ও মোঃ ইকবাল স্বতন্ত্র এছাড়া সবাই ক্ষমতাধর আওয়ামীলীগ নেতা।