রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:০৮:৫৮ || আপডেট: ২০১৯-০২-২০ ২১:০৮:৫৮
রফিকুল আলম : ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডরী বলেছেন, আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে যারা দলের ক্ষতি করবে তাদের কোন প্রয়োজন নেই। কেউ দলের নাম ব্যবহার করে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজী ও অবৈধ ভাবে কারো সম্পত্তি দখল করলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলেন। তিনি আরো বলেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনা দূর্নীতি,মাদক,ইয়াবা ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে যে অঙ্গিকার করেছে ;তা সকলকে বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এ দেশকে সুন্দও ভাবে পরিচালিত করতে সকল জনপ্রতিনিধিদের ও দায়িত্ব রয়েছে। তিনি ২০ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের শহীদ জহুরুল হক হল রুমে অনুষ্টিত আইন শৃঙ্খলা সভায় এ সব কথা বলেন।
আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুর রহমান। আইন শৃঙ্খলা সভা শেষে সমন্বয় সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত দুইটি সভায় ওসি (তদন্ত) মো: আরিফুর ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে রুস্তম আলী, এম. সেলাইমান,মো: জানে আলম,মো: হারুন অর রশিদ, মো: ইব্রাহিম তালুকদার, মো: ইকবাল হোসেন চৌধুরী,এম শাহ নেওয়াজ, মো: আবু তালেব, সোয়েব আল সালেহীন, অহিদুল আলম, মো: কায়ুম ও ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌর সভার কাউন্সিলর রফিকুল আলম। তাছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উভয় সভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৪ কোটি টাকার প্রকল্পের কাজ অনুমোদন করা হয়।