মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:৩৭:৫১ || আপডেট: ২০১৯-০২-২০ ২১:৫৬:৫১
মিজবাউল হক:
চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিরামহীন প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী ও দলীয় নেতাকর্মীরা। ব্যতিক্রম ধর্মী প্রচার-প্রচারনায় দিনপার করছেন তিনি। প্রত্যাহিক ভোরে নামাজ দিয়েই দিন যেমন শুরু, তেমনি নির্বাচনী প্রচারনাও শুরু হয় তাঁর। প্রতিদিনই বিভিন্নস্থানে উঠান বৈঠক ও পথসভার পাশাপাশি গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। বুধবার সকাল ৬টা থেকে গভীর রাত গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন। ভালোবাসা ও উন্নয়ন দেখিয়ে তার পক্ষে ভোট চাইছেন তিনি।
নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী ভোরে চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লায় গণসংযোগ করেছেন। স্থানীয় রাজধানী পাড়া জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন তিনি। সেখানে তিনি মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। এরপর তিনি জেলা নির্বাচন কমিশন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই পর্বে অংশ গ্রহণ করেন গিয়াসউদ্দিন চৌধুরী। বাছাইয়ে তার মনোনয়ন টিকে যায়। তাৎক্ষনিক মহান আল্লাহ তায়ালার কাছে শোকরিয়া জ্ঞাপন করেন তিনি। বিকাল ৪টার দিকে ফাশিয়াখালী আলহাজ্ব বদিউজ্জামান সওদাগরের জানাজায় অংশগ্রহণ করেন। বিকাল ৫টার দিকে খুটাখালীর বাজারে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগে শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। রাত ৮টার দিকে কোনখালী একটি মাহফিলে যোগ দেন।
এসময় গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, সাংসদ জাফর আলমকে সাথে নিয়ে আধুনিক ও সমৃদ্ধির চকরিয়া গড়তে নৌকার জন্য ভোট চাই। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই। নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। আজ দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া দেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এম আর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি কাউন্সিলর মুজিবুল হক, ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মারুফ, পৌর ছাত্রলীগের সম্পাদক সোহেল রানা পারভেজ, খুটাখালীর আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন মেম্বার, বাহাদুর আলম, বেলাল আজাদ, মনিরুল হক ভুট্টো, অলি মেম্বার, শফি উল আলম, আবু ছিদ্দিক, ওয়াসিম আকরাম, শাহাজালাল, জসিম উদ্দিন, আমিন মেম্বার, ছৈয়দ হোসেন, রফিক, সামসুল আলম, মহিদুল ইসলাম মিঠু, এমরান, ফাহিম, গিয়াস উদ্দিন, কামাল।