চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিনাপ্রতিদ্বন্ধিতায় জসীম চেয়ারম্যান ও ফেন্সী মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী

প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:৪৭:৪২ || আপডেট: ২০১৯-০২-২০ ২১:৪৭:৪২

মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সী বিজয়ী হয়েছেন। বুধবার (২০ ফেব্রæয়ারি) যাচাই বাচাইয়ে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করায় অন্য প্রার্থী না থাকায় তাঁরা বিজয়ী হন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। একজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাচাইয়ে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মোঃ আলাউদ্দিন ও সালাহ উদ্দিন আহম্মদ।

অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম আবুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তিনি আপিল করতে পারবেন। সকালে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবউজ্জামান বলেন, তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র বাচাই ছিল ২০ ফেব্রুয়ারী। যাচাই বাচাইয়ে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিজয়ী হবেন। ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থীতা বৈধ ও একজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *