চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

সরকারের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : বোয়ালখালীতে জেলা প্রশাসক ইলিয়াস

প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:০৬:৩৮ || আপডেট: ২০১৯-০২-২০ ২১:০৬:৩৮

অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ চট্রগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন- বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছে। সরকারের এ সকল উদ্যোগ সফল ও স্বার্থক করতে হলে শিক্ষক/শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন – শিক্ষকদের কয়েকটি যৌক্তিক দাবী -দাওয়া ও সরকারের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে এ সভায় যে সকল অভিযোগ তোলা হয়েছে তা নিরসনে অচিরেই পদক্ষেপ গ্রহণ করা হবে। এব্যাপারে উপজেলা পর্যায় থেকে লিখিতভাবে আমার নিকট পাঠালে তা জোর সুপারিশের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী বা মন্ত্রনালয়ে পাঠানো হবে। গত ২০ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বোয়ালখালী উপজেলা পরিষদ হলরুমে এডিপি’র অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পালের স্বাগত ভাষণে অনুষ্টিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন -বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মোঃ অাতাউল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিক, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ওবাইদুল হক হাক্কানী, শাহিদা আক্তার সেফু, বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মোঃ ওবায়দুল। সহকারী শিক্ষা অফিসার মিসেস লতিকা রতনম এর উপস্থাপনায় এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জাসদ সভাপতি মনির ঊদ্দিন খান, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, হামিদুল হক মান্নানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক- সাংবাদিক- পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরন এবং বিভিন্ন প্রকল্পের উদ্যোগে সংশ্লিষ্টদের হাতে সহায়তা প্রদান করেন। ছবির ক্যাপসনঃ বোয়ালখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *