চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ

প্রকাশ: ২০১৯-০২-২১ ১৭:২৮:০৪ || আপডেট: ২০১৯-০২-২১ ১৭:২৮:০৪

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

আজ রক্তøাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহ’র রক্তে রাঙানো অমর ২১শে ফেব্র“য়ারি। বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্র“য়ারি/ আমি কি ভুলিতে পারি…।’

তায় সারাদেশের মত পার্বত্য জেলার পাহাড় রাণী খাগড়াছড়িতেও যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে মহান শহীদ দিবস। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহর থেকেই পাহাড়ি-বাঙ্গলী সর্বস্তরের মানুষ কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে। সকলের কণ্ঠে বেজে উঠে একুশের অমর শোকসংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি/আমি কি ভুলিতে পারি…।’

 

শুরুতেই শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান, খাগড়াছড়ির ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন ও জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।

এর পর পরে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মং সার্কেল চিফ রাজা সাচিংপ্র“ চৌধুরী, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম। এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ, সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাবসহ সামাজিক, রাজনৈতিক দল, এনজিও, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *