শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২১ ১৭:৫০:৪২ || আপডেট: ২০১৯-০২-২১ ১৭:৫২:২০
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
খাগড়াছড়িতে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
বুধবার খাগড়াছড়ি (পিটিআই) ভবন মাঠে প্রশিক্ষণরত টিচার্স, পরিক্ষণ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে সকাল ১১টা থেকে শুরু হয় বিভিন্ন খেলাধুলা। দুপুরে মশাল জ্বালিয়ে এবং রংবেরঙের বেলুন উড়িয়ে প্রশিক্ষণরত টিচার্সদের মনোমুগ্ধকর কুজকাওয়াজ ও ডিসপ্লে উদ্বোধন করেন,ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) সংদস সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে এবং তাদের দক্ষতা অর্জন করতে একাডেমিক শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। খাগড়াছড়ির শিক্ষকরা ঘর-বাড়ি, ছেলে-সন্তান ফেলে একসময় জেলার বাহিরে গিয়ে প্রশিক্ষণ নিতে হতো উল্লেখ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্শীবাদ স্বরূপ এই জেলার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে পিটিআই ভবন গড়ে দিয়েছেন। তায় দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার অগ্রযাত্রায় শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়নে নিজেদের স্ব স্ব দায়িত্ব যথাযত ভাবে পালনের জন্য তিনি শিক্ষকদের প্রতি উদাত্ত আহবান জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা। 
খাগড়াছড়ি পিটিআই এর সুপারিনটেনডেন্ট মতিলাল দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিবিএম-সেবা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমীন, ফেনী জেলার পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট ফরহাদ হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো।
এসময়, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রশিক্ষণরত শিক্ষক-শিক্ষিকা, পরিক্ষণ স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 