আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-২১ ১৫:৩০:১০ || আপডেট: ২০১৯-০২-২১ ১৫:৩০:১০
বীর কন্ঠ ডেস্ক :
নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে অমর একুশে বই মেলার গেইটের সম্মুখে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র ফোরামের উদ্যোগে চতুর্থ দিনের মত চলছে জিয়া স্মৃতি জাদুঘরকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের পূর্বে “মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর” এ রুপান্তর করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি।

আজ ২১ ফেব্রুয়ারি স্বাক্ষর করে এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান , এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক কার্যকরী সদস্য আব্দুর রহিম শামীম, সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক রাহুল দাশ, চট্টগ্রাম মহানগরী ছাত্রলীগের কার্যকরী সদস্য মোশরাফুল হক পাবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সিকদার সুমন,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক। ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা সৈকত বর্মণ, জাহিদুল ইসলাম প্রমি,এস এম আলামিন বাবু তোফায়েল হোসেন তুহিন, ইফতেখার আবির আলভি,ইফতান উদ্দিন,আরিফ,আমান উল্লাহ আরমান শোভন চৌধুরী বান্টি, মেসকাত ফারাবি আয়াত,খোরশেদ,রাকিব প্রমুখ।
স্বাক্ষর শেষে আব্দুল মান্নান বলেন, স্বাক্ষর করার জন্য সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ প্রমাণ করে জিয়া স্মৃতি জাদুঘরকে “মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর” এ রুপান্তরের দাবি এখন চট্টগ্রামের মানুষের গণ দাবিতে পরিণত হয়েছে। তিনিও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আগে এই নামকরণ বাস্তবায়নের জোর দাবি জানান।