তায়েফ খান সোহাগ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-২১ ১৯:১২:০০ || আপডেট: ২০১৯-০২-২১ ১৯:১২:০০
বীর কণ্ঠ ডেস্ক:
দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ টুর্নামেন্ট ২০১৯ ফাইনালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ২০ ফেব্রুয়ারি দুপুর ১ টায় এম.এ. আজিজ স্টেডিয়ামে ফাইনালে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাথে মুখোমুখি হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। টস জিতে ব্যাটিং করে প্রতিপক্ষ দল সাউদার্নকে ১৭৬ রানের টার্গেট ছুটে দেয় প্রিমিয়ার৷ সাউদার্ন ইউনিভার্সিটি ব্যাটিং করে ১০২ রানে অল আউট হয়। ৭৪ রানের ব্যবধানে সাউদার্ন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিগত চারবার দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ম্যাচে রানারআপ ছিলেন। বিশ্ববিদ্যালয় স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির সহযোগীতায় প্রিমিয়ার তাদের ধারাবাহিকতা রক্ষা করে নিজেদের টিমকে শক্তিশালী করেছেন এবং পঞ্চম বারে এসে শিরোপা পেয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ায় বিজয় র্যালি করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ।
খেলার মাঝামাঝি সময়ে প্রিমিয়ার টিমকে উৎসাহ জানাতে স্টেডিয়ামে উপস্থিত হন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। তিনি বিশ্ববিদ্যালয় টিমকে অভিনন্দন জানান।
খেলা শেষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন ট্রপি এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমকে রানারআপ ট্রপি তোলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর নুর উদ্দিন, মাসিক দখিনার সম্পাদক সরোয়ার জাহান ও সিজেকেএস এর উর্ধতন কর্মকর্তারা।