চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে উপহার স্বদৃশ্য বাক্সে মুড়ানো অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৯-০২-২১ ১৬:০৯:১৪ || আপডেট: ২০১৯-০২-২১ ১৬:০৯:১৪

প্রদীপ শীল, রাউজানঃ

বিয়ে কিংবা জম্মদিনের উপহার সামগ্রীর বক্স সকলে চেনা। একটু বড় আকারের বক্স হলে সেটা সাধারণত ডিনার সেট হিসাবে গণ্য করি। ঠিক এমন একটি বাক্সে ঝলমলে পেপার মুড়ানো বাক্সের ভিতর যুবতি মেয়ের লাশ উদ্ধার করলো রাউজান থানা পুলিশ। ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ১২টায় রাউজান উপজেলা  নোয়াপাড়া কাগতিয়া সড়কের আলহাজ্ব এজাহার মিয়া ব্রিজের পাশে থেকে  অজ্ঞাত নামা মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, সকাল থেকে লাশ ভর্তি বস্তুটি রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে বাক্সযুক্ত উপহার সামগ্রী খুলতেই হাত পা বাঁধা লাশ দেখে হতবাক। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানান, আনুমানিক ২২/২৪ বছর বয়সী  মহিলার লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করেছে  মেয়েটিকে। লাশের পরিচয় পাওয়া গেলে অনেক আলামত বেরিয়ে আসবে। আমরা লাশের পরিচয় জানার চেষ্টা করছি। লাশের খবর পেয়ে ঘটনাস্থ পরির্দশন করেছে সহকারী পুলিশ সুপার (রাউজান – রাঙ্গুনিয়া)  জাহাঙ্গীর আলম। তিনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লাশ পাশ্বর্বতী কোন উপজেলার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *