চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: ২০১৯-০২-২১ ০২:২৩:৪৪ || আপডেট: ২০১৯-০২-২১ ০৩:০৩:০১

আলাউদ্দিন,  বীর কন্ঠ: 

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় লোহাগাড়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। মহান একুশের প্রথম প্রহরে বুধবার দিনগত রাত ১২টা ১ মিনিটে লোহাগাড়া প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে।

প্রথমে উপজেলা পরিষদের পক্ষে নির্বাহী অফিসার আবু আসলাম, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) পদ্মসেন সিংহ।

লোহাগাড়া থানা পুলিশেরর পক্ষে লোহাগাড়া থানার অফিসার ইনর্চাজ মো: সাইফুল ইসলাম  পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপর একে একে শ্রদ্ধা জানান,  বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ,র লোহাগাড়া শাখার পক্ষে সভাপতি শ্রী নিবাস দাশ সাগর,  বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদ’ লোহাগাড়া শাখার পক্ষে  সাধারণ সম্পাদক ডা: রিটন দাশ  ও বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি শিবু রঞ্জন পাল ।

লোহাগাড়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে আহবায়ক জহির উদ্দিন ও যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু এবং আবদুল হান্নান মো: ফারুক।  

এছাড়ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রথম কেন্দ্রীয় স্মৃতিসৌধে চত্বরে বিভিন্ন বয়সী ও পেশাজীবী মানুষের ভিড় পরিলক্ষিত হয়।

এদিকে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজেলা  প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *