চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি হাজি কালাম সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত

প্রকাশ: ২০১৯-০২-২২ ০০:৫২:২৮ || আপডেট: ২০১৯-০২-২২ ০০:৫২:২৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক মাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হাজি কালাম সরকারি কলেজে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালনে কলেজ কর্তৃপক্ষ ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২ :০১ মিনিটে কলেজের নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাত ফেরী, সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে ভাষা শহীদের স্মরণে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামেরএর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ ইকবাল। এতে বক্তারা বলেন, বাংলা ভাষাকে ১৯৫২ সালের আজকের এই দিনে সালাম, রফিক, জব্বারসহ বাংলার বীর সৈনিকরা রাষ্ট্র ভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্নার মাগফেরাত কামনা করেন। বাঙালী জাতি আজীবন তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবে। এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোঃ শফিউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপঅধ্যক্ষ বশির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরান মেম্বার, কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল্লাহ মোঃ ওসমান, সিনিয়র প্রভাষক নীলুৎপল বডূয়া, মিজানুর রহমান,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, এম ইউপি মওলানা নুরুল ইসলাম, ইংরেজী প্রভাষক হাসান আহম্মেদ সোবাহানীর সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখছেন মেহেদী হাসান,সুদীপ্ত তারেক,নবী হোসেন,দেলোয়ারা বেগম প্রমুখ।

এছাড়াও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *