এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২২ ০০:৪৩:২০ || আপডেট: ২০১৯-০২-২২ ০০:৪৩:২০
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই সাবেক ২৮ জন শিক্ষক ও ৩জন স্টাফদের সম্মাননা প্রদান। বৃহস্পতিবার (২১ ফেব্রয়ারি) মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়েছে। ওইদিন সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রভাল ভৌমিকের সঞ্চালনায় ও পরিষদের সভাপতি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ডা. ইসমাঈল খানের সভাপতিত্বে স্মৃতিচারণ বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক আবুল বসর চৌধুরী, সাবেক সহ-কারী প্রধান শিক্ষক শ্যামলেন্দু দাশ, আবুল বশর, সহকারী শিক্ষক ছৈয়দ মো. ছাদাত হোসেন, ছালেহ আহমেদ খান, নারায়ণ চন্দ্র দে, বাবু বিভাষ কান্তি দে, মো. সামসুদ্দোহা, সিরাজুল মোস্তফা, জামাল উদ্দীন ও দপ্তরী রহিম উল্লাহ। 
এসময় উপস্থিত ছিলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি জালাল উদ্দিন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাল ডা. জামশেদ আলম, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর উদ্দিন আহম্মেদ চৌধুরী, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, ডাঃ মো. শওকত আলী ও চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর পতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সহ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সকল সদস্য। সর্বশেষ ২৮ জন শিক্ষক এবং ৩ জন স্টাফদের উত্তরীয় প্রদান, ক্রেস্ট, সম্মাননা পত্র ও শুভেচ্ছা স্মারক হিসেবে একটি করে মগ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।