চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফারুক খান তুহিন

বান্দরবানে কালুশাহ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার

প্রকাশ: ২০১৯-০২-২২ ২১:৩৪:৫১ || আপডেট: ২০১৯-০২-২২ ২১:৪০:৫৬

বান্দরবান অফিস, বীর কন্ঠ : 

ফাইনাল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ । ছবি – বীর কন্ঠ

বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালিয়াখোলায় হযরত কালুশাহ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্ধিতা করে স্বাগতিক দক্ষিণ গোয়ালিয়াখোলা একাদশ এবং সুয়ালক সুপার স্টার ক্লাব। ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন বান্দরবান পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমেদ ফাহিম।

জাতীয় সঙ্গীত পরিবেশন করছে খেলোয়াড়রা । ছবি – বীর কন্ঠ

খেলার প্রারম্ভে ঢাকার চকবাজার ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া দরুদ পাঠ ও কালো ব্যাচ পরে নিরবতা পালন করে খেলোয়াড়রা। পরে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে ফাইনাল ম্যাচ মাঠে গড়ায়।

চকবাজার ট্রাজেডিতে নিহতের স্মরণে কালো ব্যাচ পরেছে খেলোয়াড়বৃন্দ। ছবি – বীর কন্ঠ 

খেলায় টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে সফরকারী সুয়ালক সুপার স্টার ক্লাব। ১৬২ রানের টার্গেটে মাঠে নেমে স্বাগতিক দক্ষিণ গোয়ালিয়া খোলা একাদশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে।  নাছিম ও ফেরদৌসের ব্যাটে ভর করে সবকটি ওভার খেলে ৭ উইকেটে ১১৯ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। ৪৩ রানের বড় জয় পায় সুয়ালক সুপারস্টার।

রানার আপ ট্রপি গ্রহণ করছে দক্ষিণ গোয়ালিয়া খোলা দলের খেলোয়াড়বৃন্দ। ছবি – বীর কন্ঠ

এদিকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অংসহ্লা মারমা,  প্যানেল চেয়ারম্যান মো:  নুরুন্নবী, কৃষকলীগ নেতা থোয়াইসিং মারমা, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব তোফাজ্জল হোসেন খান জনি, সাংবাদিক ফারুক খান তুহিন, আয়োজক কমিটির পক্ষে ছাত্রলীগ নেতা মো: মোরশেদুল আলম, তৌহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ  নেতা মো: ইসহাক।  

চ্যাম্পিয়ন দল সুয়ালক সুপার স্টারের বিজয় উৎযাপন। ছবি – বীর কন্ঠ 

ম্যান অব দ্যা ফাইনাল হন সুয়ালক সুপার স্টার ক্লাবের ডা. তারেকুল ইসলাম। সেরা কিপার হন চ্যাম্পিয়ন দলের জয়নাল আবেদীন। ভাল পারফর্মার হিসেবে পুরষ্কৃত হন রানার আপ দলের ফেরদৌস। আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌহিদ ও আকতার। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *