অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২২ ০০:৩৪:৩১ || আপডেট: ২০১৯-০২-২২ ০০:৩৪:৩১
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ২১ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার অাহল্লা করলডেঙ্গা ইউনিয়নের দাশের দীঘির পাড় এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। উদ্ধারকৃত বৃদ্ধের নাম মো. আবদুল করিম পাঠান (৬৫) থানার উপ-পরিদর্শক পীযুষ চন্দ্র সিংহ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরী পূর্বক লাশটি মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়- আবদুল করিম পাঠান দীর্ঘদিন ধরে আহলা দরবার শরীফে থাকতেন। বুধবার থেকে এ বৃদ্ধকে পাওয়া যাচ্ছে নানা বলে জানান তারা। তবে তারা বৃদ্ধের নাম ছাড়া আর কিছুই জানাতে পারেননি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।