এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২২ ০০:৪০:১৮ || আপডেট: ২০১৯-০২-২২ ০০:৪০:১৮
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন এর আওতাধীন ৯নং ওয়ার্ড ভাঙ্গাপুল এলাকায় সাইফুল স্মৃতি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সাইফুল অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক এমরান হোসেন রনি। 
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু ও সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ খেলায় উপস্থিত হয়ে সাইফুল আলম ক্রিকেট টুর্নামেন্ট এর ভবিষ্যৎ অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং খেলাধুলায় আত্মনিয়োগ করে সন্ত্রাস আর জঙ্গিবাদ মুক্ত সমাজ বিনির্মাণ করার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।