প্রকাশ: ২০১৯-০২-২২ ০০:১৭:৩৪ || আপডেট: ২০১৯-০২-২২ ০০:১৭:৩৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নের মধ্যে ৫ প্রাথীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়ার ইউএনও মো. মাসুদুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।
বৈধ প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী। তিনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মনোয়ারা বেগম ও দিলু আক্তার। ভাইস চেয়ারম্যান পদে শাহাদাত হোসেন তালুকদারের আয়কর রিটার্ন দাখিল না করা ও নতুন ব্যাংক এ্যাকাউন্ট না খোলা ও ফজলুল ইসলামের হলফনামা না দেয়ার কারনে মনোনয়ন ফরম বাতিল ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ।