মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-২২ ০০:৪৭:১১ || আপডেট: ২০১৯-০২-২২ ০০:৪৭:১১
চকরিয়া অফিস : চকরিয়ায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী বলেছেন-‘মহান একুশের চেতনায় সন্ত্রাস ও মাদক নির্মূলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন’। নৌকায় ভোট দিয়ে চকরিয়া উপজেলার সার্বিক উন্নয়ন রাখার সুযোগ দান করুন।
বৃহস্পতিবার সকালে ‘২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উত্তর হারবাং কুরবানিয়া ঘোনা দারুচ্ছুন্নাহ মাদরাসা‘র র্যালী, আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এরপর বরইতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
গিয়াসউদ্দিন চৌধুরী আরও বলেন-‘উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হলো নৌকা’, ‘বর্তমানে দেশে উন্নয়ন ও সমৃদ্ধির যে ধারা চালু হয়েছে, তা ধরে রাখতে হবে আমাদের’,। উন্নতি ও অগ্রগতি চাইলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। নৌকা মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি। গিয়াসউদ্দিন চৌধুরী বলেন-‘ আজকের মহান ‘২১’ এমনেই আসে নাই, সালাম, রফিক, জব্বারসহ আরও অনেক ভাষা সৈনিকদের আত্মাহুতির মাধ্যমে আমরা এ ভাষা পেয়েছি।‘ আজ আমাদের মায়ের ভাষা বাঙলা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি জননেত্রি শেখ হাসিনার অবদান। জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দুর এগিয়েছে, আরও এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার এ ধারা অব্যাহত রাখতে আগামী ১৮ মার্চ নৌকায় আবারও ভোট দেওয়ার আহবান জানান গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি ডুলাহাজারা, হারবাং ইউনিয়নের উত্তর হারবাং, পূর্ববড়ভেওলা, কৈয়ারবিল, বরইতলী ইউনিয়নের ও বরইতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি ছাত্র-ত্রীদের কাছ থেকে দোয়া কামনা করেন এবং তাদের পিতা-মাতার উদ্দেশ্যে সালাম পৌছে দেওয়ার কথাও বলেন।
বিকাল ৫টার দিকে ডুলাহাজারা বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি ব্যবসায়ি, শিক্ষক সর্বশ্রেণির মানুষের সাথে স্বাক্ষাত ও কুশল বিনিময় করেন। রাত ৮টার দিকে পূর্ববড়ভেওলা মাইতুল জামে মসজিদের বার্ষিক সভায় যান। তিনি মাহফিলে আগত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এরআগে কৈয়ারবিল ইউনিয়নে তাহমিনা ইয়াসমিন মহিলা মাদ্রাসার উদ্বোধনীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে প্রধান অতিথি আল্লামা আহমদ শফি, বিশেষ অতিথি কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম এমএ ও মাওলানা বাবুইনগরী উপস্থিত ছিলেন। ভোরে তিনি চকরিয়া শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মানে পুস্পমাল্য অর্পণ করেন। এসময় তার সাথে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কক্সবাজার-১ আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমএ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এম আর চৌধুরী, আবু মুছা, ছৈয়দ আলম কমিশনার, এডভোকেট শহীদুল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাকারার ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, ক্রীড়া সম্পাদক হাসানুল হক, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, কৈয়ারবিল সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, বরইতলীর সভাপতি মাষ্টার বেলাল উদ্দিন, সম্পাদক নুরুল আলম, হারবাংয়ের সভাপতি মিরানুল ইসলাম, সম্পাদক মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারার সভাপতি জামাল হোছাইন, সম্পাদক সাইফুল এহেসান চৌধুররী, যুগ্ম সম্পাদক মনছুর আলম, আওয়ামীলীগ নেতা আমির উদ্দিন বুলবুল, ডা: ফরিদুল আলম, সুরাজপুর-মানিকপুরের সভাপতি রুস্তম শাহরিয়ার, কাকারা শওকত হোসেন মানিক।