আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ২১:৩০:৫৪ || আপডেট: ২০১৯-০২-২৩ ২১:৩০:৫৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হযরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার উদ্যোগে অমর একুশে স্মরণে নানা কর্মসূচী পালন করা হয়। অধ্যক্ষ আলহাজ্ব কাজী হাফেজ আহমদ আল কাদেরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোতাহেরুল ইসলাম, শিক্ষক সহ-সুপার মো. শরীফ উল্লাহ, মো. আলী আকবর সিকদার, মো. ইউসুফ জিলানী, ফখরুল আলম, নুরুল আবছার, মাও: আবদুল মাবুদ আল কাদেরী, এম আসহাব নুর প্রমুখ।
এতে প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের মাধ্রমে স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছিল। আজকে এ দিবসের বিশ্ব স্বীকৃতি সমগ্র জাতিকে গৌরবের অধিকারী করেছে।