আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ০০:৪২:৫৮ || আপডেট: ২০১৯-০২-২৩ ০০:৪২:৫৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : মহান ভাষা আন্দোলনের সুদীর্ঘ ৬৭ বছর পর পটিয়ার পিটিআইয়ে নব নির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী সমমর্যাদা) আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেন, অমর একুশ বাঙালীকে একটি সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ জাতি হিসেবে যুগে যুগে সামনে এগিয়ে যেতে প্রেরণা যুগাবে। সেদিনের আত্মত্যাগ আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যা জাতির পিতার কন্যার নেতৃত্বে জাতি সংঘের ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ববাসীর স্বীকৃতি আমাদেরকে মর্যাদাশীল জাতির আসনে অধিষ্ঠিত করেছে। তিনি ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শণের জন্য সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার জন্য সকলের প্রতি উদার্ত্ত আহবান জানিয়ে বলেন, শিক্ষকরাই হচ্ছেন আদর্শিক সমাজ গড়ার কারিগর। তাই ভবিষ্যৎ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে প্রকৃত সত্য ইতিহাস জানাতে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ উপলক্ষে পটিয়া প্রাইমারী শিক্ষক প্রশিক্ষণ ইউনিস্টিটিউট (পিটিআই)’র সুপারিনটেনডেন্ট সুলাতানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, মহিলানেত্রী মাজেদা বেগম শিরু, বক্তব্য রাখেন সবুজ কান্তি আচার্য্য, জসীম উদ্দিন, মো. ফারুক হোসেন, দেবব্রত বড়ুয়া, রবিউল ইসলাম প্রমুখ। এর পূর্বে ফলক উন্মোচনের মাধ্যমে হুইপ নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন এবং পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় সংগীতের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।