মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ০০:১৫:২৬ || আপডেট: ২০১৯-০২-২৩ ০০:১৫:২৬
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২:১ মিনিটে ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে ইউনিয়ন পরিষদ শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৯টায় স্কুলে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় অর্ধ নিমিত কালো ও একাডেমিক পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টায় স্কুল প্রাঙ্গন হতে এক বিশাল প্রভাত ফেরী ইউনিয়নের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মিলনায়তনে এসে মিলিত হয়।
বেলা সাড়ে ১১টায় স্কুল হলরুমে এক আলোচনা সভা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবছার উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক নুরুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।