চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ সাবেক ছাত্রলীগ নেতারা

প্রকাশ: ২০১৯-০২-২৩ ০০:৩৯:৩২ || আপডেট: ২০১৯-০২-২৩ ০০:৩৯:৩২

চকরিয়া অফিস : জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী‘র বিজয় নিশ্চিত করতে একাট্টা হয়েছেন ছাত্রলীগের সাবেক একঝাঁক নেতা। এ লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেল ৩টায় চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করেন তারা। প্রাক্তন ছাত্রলীগ পরিষদের ব্যানারে আয়োজিত উক্ত মতবিনিয়ম সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী বলেন-‘ দেশের সকল ক্রান্তিকালে ছাত্রলীগের অবদান অনন্য ও অনস্বীকার্য। নৌকা প্রতীককে বিজয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচনে চকরিয়া উপজেলার সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের এগিয়ে আসার আহবান জানান তিনি। প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সভাপতি জামাল উদ্দিন জয়নাল।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্রলীগ নেতারা বলেন- ‘স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রসংশিত। তাঁর নেতৃত্বে আজ বাংলাদেশ রোল মডেল। দেশ আজ অনেক দুর এগিয়েছে, এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। এসবের পেছনে ছাত্রলীগেরও ত্যাগ রয়েছে। ছাত্রলীগ নেতারা বলেন-‘স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগের অবদান অনস্বীকার্য। দেশ স্বাধীনে যেমন ছাত্রলীগের অবদান অনন্য, তেমনি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও ছাত্রলীগের অবদান স্মরণীয়। গেলো জাতীয় সংসদ নির্বাচনেও ছাত্রলীগ নৌকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা রেখেছে। ছাত্রলীগ নেতারা আরও বলেন-‘ আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনেও সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা বসে থাকবেনা।

তারা বলেন- নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর বিজয়, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। নৌকার জয়-পরাজয়ের ক্ষেত্রে শেখ হাসিনার সম্মান জড়িত। তাই উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী‘র বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ। এজন্য ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ুন মাঠে-ময়দানে। অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী সাবেক ছাত্রলীগ নেতাদের বক্তব্য ও পরামর্শ শুনেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নব্বইয়ের স্বৈরচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা সরওয়ার আলম, সাবেক সভাপতি আমিরুল কবির চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম আর চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি কাইছার উদ্দিন, সাবেক সভাপতি আবু মুছা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিরুদ্দিন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আজিমুল হক, ছাত্রলীগ নেতা সিরাজুল গণি ছোটন, ছাত্রলীগ সভাপতি মো: মারুফ, সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেল, পৌর ছাত্রলীগের সাধারাণ সম্পাদক সোহেল রানা পারভেজ। উপস্থিত ছিলেন- বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান ও চকরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সাহাবউদ্দিন বিএ বি-এড, বদরখালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন টিটু, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম, আলমগীর কবির রাজু, ফোরকানুল ইসলাম খোকা, ইউসুফ রাজা, মোকারম, সিরাজুর রহমান তৌহিদ, সাবেক আইন সম্পাদক শওকত উসমান, মাহমুদুল হক, তৌহিদুল ইসলাম, মাতামুহুরী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ঈছা কলিম উল্লাহ (ছোটন)। পরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঢাকা চকবাজার অগ্নিকান্ডে নিহতদের স্মরণে চকরিয়া শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মারুফ ও সাধারণ সম্পাদক আরহান মো: রুবেল। এদিকে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী তাঁর নিজ এলাকা নিজপানখালী জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন এবং স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। পরে চকরিয়া পৌর শহরের সোসাইটি জামে মসজিদে পবিত্র জুমআ‘র নামাজ আদায় করে উপস্থিত মুসল্লিদের কাছ থেকে দোয়া কামনা করেন তিনি।

বিকেল ২টার দিকে লক্ষ্যারচর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। সেখান সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী ট্রাস্টির চেয়ারম্যান রেজাউল করিম সেলিম। বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, কবির হোসেন মেম্বার, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু মুছা, ভাইস চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন শান্ত, ইউপি সদস্য আবুল কালাম। অপরদিকে ঢেমুশিয়া আম্মার ডেরা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা ওয়াহিদুল্লাহ‘র নামাজে যানাজায় অংশ গ্রহন করেন গিয়াস উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। পরে তিনি গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম ঝিকু, চকরিয়া ডিগ্রী কলেজের সাবেক সাধারণ সম্পাদক, নব্বইয়ের স্বৈরচার বিরোধী সাবেক ছাত্রলীগ নেতা, বদরখালী ডিগ্রী কলেজের গভানিং বোর্ডের বিদ্যোৎসাহী, মাতামুহুরী আওয়ামীলীগের সদস্য, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার মো: সাহাবউদ্দিন, ঢেমুশিয়া আওয়ামীলীগের সভাপতি রুস্তম গণি মাহমুদ. বদরখালী আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন শাকিল, পশ্চিববড়ভেওলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, ইউপি সদস্য আবদু শুক্কুর, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন। সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার মো: সাহাবউদ্দিনের সাথে কুশল বিনিময় করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *