চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায়  পিতা-পুত্রের নিহত 

প্রকাশ: ২০১৯-০২-২৩ ১১:৫৩:৫১ || আপডেট: ২০১৯-০২-২৩ ১১:৫৩:৫১

 

বীর কন্ঠ ডেস্ক:

নগরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা  হলেন- মো.সগীর (৪২) ও মো.জোনায়েদ (১২)। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো.জহির হোসেন জানান, মো.সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানী এবং তার ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।

তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটর সাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *