চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ছাত্রলীগের কর্মকান্ডের মাধ্যমে দেশ সেবায় এগিয়ে আসতে হবে : ফজলে করিম এমপি

প্রকাশ: ২০১৯-০২-২৩ ১৯:০৫:৩৫ || আপডেট: ২০১৯-০২-২৩ ১৯:০৫:৩৫

 প্রদীপ শীল, রাউজান: রাউজান ইউনিয়ন ছাত্রলীগের অভিষেক অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ছাত্রলীগ নেতাকর্মীরা পড়ালেখাকে প্রাধান্য দিয়ে সাংগঠনিক কাজ করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের ছাত্রলীগে অর্ন্তভুক্ত করতে হবে। সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে। ছাত্রলীগের কর্মকান্ডের মাধ্যমে দেশ সেবায় এগিয়ে আসতে হবে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাউজান ইউনিয়ন ছাত্রলীগের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাউজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল আলমের সভাপতিত্বে ও এনামুল হক এনামের সঞ্চলনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়মীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র (২) জমির উদ্দিন পারভেজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহলে, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, ইউনিয়ন আওয়মীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল আমীন, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, যুবলীগ নেতা আলহাজ¦ আহসান হাবীব চৌধুরী হাসান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সারজু মো. নাছের, শওকত হোসেন, মেম্বার জহির উদ্দিন, মাসুদ আলম, ইসহাক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসন ইমন প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এর আগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দকে নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *