প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ০০:২৪:২৬ || আপডেট: ২০১৯-০২-২৩ ০০:২৪:২৬
প্রদীপ শীল, রাউজান : শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প – এর উদ্যোগে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠিকে সম্মান ও মর্যদাপূর্ণ জীবন- যাপন করার জন্য গতকাল বৃহস্পতিবার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিংগলা এলাকার আবদুর রউফ এর মোহাম্মদ ফারুককে একটি সি এন জি চালিত ট্যাক্সি প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পর্ষদ এর সম্মানীত সদস্য আলহাজ্ব কাজি মোহাম্মদ হাবিবুল হোসাইন, রাউজান পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দ তোয়াপ উদ্দিন জামে মসজিদের খতিব, মাওলানা ছৈয়দ আখতার হোসেন, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা কমিটির উপদেষ্টা, এস এম মুহিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সফি, মোহাম্মদ আলী মাসুদ, মোহাম্মদ আনোয়ারুল আযম, মোহাম্মদ শহিদ , আবদুল মালেক প্রমুখ।