চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

জেকেএস উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশ: ২০১৯-০২-২৩ ২০:০৫:০৩ || আপডেট: ২০১৯-০২-২৩ ২০:০৫:০৩

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার জেকেএস উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান।

বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু ছাদেক ছিদ্দিকী,এস এম নাছির উদ্দিন, খোকন চন্দ্র নাথ,সমীর কান্তি নাথ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলাম ও সাজিয়া খানম তামান্না বক্তৃতা করেন। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *