চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: ২০১৯-০২-২৩ ০০:৩৫:৩৬ || আপডেট: ২০১৯-০২-২৩ ০০:৩৫:৩৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ২২ ফেব্রুয়ারী২০১৯ইং। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালনে প্রশাসন ও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিকদলের নেতা কর্মীরা ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২ :০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভোরে উপজেলা প্রশাসনসহ সকল প্রতিষ্ঠান সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাত ফেরী, সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদের স্মরণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কবিতা, চিত্র অংকন, সংস্কৃতি প্রতিযোগিতা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, (ভারপ্রাপ্ত) মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নাইকক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ শফিউল্লাহ, জেলা পরিষদ সদস্য ক্যনুওয়ান চাক,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রাথী মোঃ ইমরান,প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঈীর আলম কাজল, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য মোঃ ইউছ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *