আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ২১:২৮:৩৮ || আপডেট: ২০১৯-০২-২৩ ২১:২৮:৩৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রভাত ফেরীর মধ্য দিয়ে শুরু হয়। কর্মসূচীতে ছিল চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, কুইজ এবং রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ধর্ম গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ১০ টায় একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী পরিবেশ করা হয়। ধর্ম গ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী মোহাম্মদ রবিউল হাসান, কনিকা দত্ত ও প্রতিমা বড়ুয়া।
আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী যথাক্রমে কেয়া দত্ত, নাচমিন সুলতানা, সাদিয়া আকতার, নাঈমা জান্নাত, শারমিলা সুলতানা, আফরিন সুলতানা। অতিথি ও শিক্ষকমন্ডলী যথাক্রমে রুহুল কুসুম, উত্তম বৈদ্য, অলকেশ কুমার দাশ, নিবেদন বিশ্বাস, কাঞ্চন ভট্টাচার্য্য, মো. খাইরুল ইসলাম, অর্জুন তালুকদার, মাওলানা মোহাম্মদ বাহাদুর, সুকৃতি রাণী দে ও প্রধান শিকক্ষ মোহাম্মদ আবদুল গণি’র সমাপনী বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক অলকেশ কুমার দাশ।