চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় প্রত্যয়ের বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা

প্রকাশ: ২০১৯-০২-২৩ ২১:২৬:২৪ || আপডেট: ২০১৯-০২-২৩ ২১:২৬:২৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটিয়ায় শিক্ষা ও সাংস্কৃতিক র্চচার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম বাকলিয়ার সহযোগিতায় ২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বায়ান্ন্র ভাষা আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। একাডেমির সদস্য শিবু মল্লিকের সঞ্চালনায় ও একাডেমির নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য বিশ্বজিত দাশ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ও ছড়াকার শিবু কান্তি দাশ।

তিনি বলেন, ভাষা আন্দোলনের মূল লক্ষ্য ছিল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। কিন্তু ভাষা শহীদদের যে অঙ্গীকার সর্বস্তরে বাংলাভাষার প্রচলন, সেটি আমরা করতে পারিনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া, বাংলাদেশ ব্যাংক এর সহকারি পরিচালক সিরাজুল মোস্তাফা, লিটল জুয়েল স্কুলের সভাপতি মো. সেলিম উদ্দিন, হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ নাছরিন সুলতানা চেীধুরী, একাডেমির সমন্বয় এমরান হোসেন রাসেল, শিমুল মল্লিক প্রমুখ। বক্তারা বলেন, সকল ক্ষেত্রে বাংলার ব্যবহার ও বাংলা ভাষার সঠিক চর্চার মাধ্যমে ভাষাকে আরো বেশি সমৃদ্ধ করা দরকার। তা না হলে বিদেশি ভাষার আগ্রাসনে বাংলা ভাষা তার গৌরব হারাবে। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় পটিয়ার ২৭টি বিদ্যালয়ের ৪ বিভাগে ২১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মধ্যে ৩২ জনকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে গান ও আবৃত্তির ফাঁকে একুশের গান পরিবেশন করেন গীতল সাংস্কৃতিক একাডেমির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *