আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ২১:৩৪:৪৫ || আপডেট: ২০১৯-০২-২৩ ২১:৩৪:৪৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া বনরেঞ্জ চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের মোজাফফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি পিক আপ করে পাচারের সময় ৩ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠের তৈরী ফার্নিসার সহ মিনি পিক আপ নং ঢাকা মেট্রো ন-১৭-৮৬৯০ কে জব্দ করেছে।
এসময় চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়। এ নিয়ে বন আইনে মামলা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, আজ শনিবার ২৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে পটিয়া রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম সহকারী মীর কাশেম, আমির খসরু, শাহজাহান, নুরুল আলম, হেডম্যান মহিউদ্দিন, মাহাবুব সহ বন বিভাগের দায়িত্বরতরা চট্টগ্রাম কক্সবাজার মহা সড়কের পটিয়ার মুজাফফরাবাদ এলাকা দিয়ে পাচারের সময় একটি মিনি ট্রাক ও ৩ লক্ষ টাকা মূল্য মানের সেগুন কাঠের তৈরী অবৈধ ফার্নিসার জব্দ করতে সক্ষম হয়।
রেঞ্জ অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবৈধ সেগুন কাঠ দিয়ে তৈরী ফার্নিসার পাচারের খবর পেয়ে আমি সহ পটিয়া রেঞ্জ এর দায়িত্বরতরা দ্রুত মোজাফফরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করি। আমাদের অবস্থান টের পেয়ে ফার্নিসার পাচারকারীরা মিনি ট্রাক ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।