রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ১৮:৫৮:৫৯ || আপডেট: ২০১৯-০২-২৩ ১৮:৫৮:৫৯
রফিকুল আলম : বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ (আনিস–রবিউল) ফটিকছড়ি শাখার উদ্যোগে হযরত শাহ মোহছেন আউলিয়া (ও.) মাজার জেয়ারত ও আনোয়ারা উপজেলার পারকি চর সমুদ্রে এক আনন্দ ভ্রমনের আয়োজন করে। গত ২২ ফেব্রুয়ারি ফটিকছড়ি উপজেলা সদও হতে ৩ টি কোষ্টার যোগে রওনা হয়। এ আনন্দ ভ্রমনে যাবারপথে গাড়ীতে গানে গানে মুখরিত করে রাখেন,শীলা নন্দী, শর্মী চৌধুরী, তাহমিনা কাউছার। নারী কবিতা আবৃত্তি করেন রহিমা আক্তার।পুরো আনন্দ ভ্রমনে সঞ্চালনায় ছিলেন মাষ্টার মোঃ শফিউল আজম,সাহাব উদ্দিনও মোঃ শাহজাহান। যাত্রা পথে হাটহাজারী উপজেলা সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল) হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসাইন ইকবাল ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আনন্দ ভ্রমনের সকল শিক্ষক কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। দুপুরে হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার জেয়ারত শেষে পারকি সৈকতে পৌছেঁ। বিকালে র্যাফেল ড্র অনুষ্টিত হয়। র্যাফেল ড্র অনুষ্টানের পুরস্কার বিতরণী অনুষ্টান ফটিকছড়ি উপজেলা সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল) এর সভাপতি রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের এটিও বশির আহমদ সরকার। বিশেষ অতিথি ছিলে, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর রফিকুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল) সিনিয়র সহ সভাপতি শীলা নন্দী,মোঃ সরোয়ার আলম, মোঃ আমিনুল হক, জেবা দেব,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম(পাইন্দং) সহ সম্পাদক শফিউল আজম (ধুরুং),সহ সম্পাদক বেলাল উদ্দিন,মোঃ এনায়েত, শাহাব উদ্দিন,মহিলা সম্পাদিকা তাহমিনা কাউছার,সহ-সম্পাদিকা সুপ্রিয়া মহাজন, শিরিন আক্তার (পাইন্দং)সদস্য,মুক্তা সরকার,ফরিদা ইয়াছমিন ,মুহাম্মদ আকবর,প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সরোয়ার কামাল,সলিমউল্লাহ, আবু তালেব ও শাহিন আক্তার সহ আরো অনেকেই।