এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ১৯:০৮:০৭ || আপডেট: ২০১৯-০২-২৩ ১৯:০৮:০৭
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাৎ উল্যাহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিক্ষকতা করে যা আয় হয় তা দিয়ে কোনমতে সংসার চলে। কিন্তু তাঁর পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব হচ্ছেনা। ইন্সটিটিউট অব নিউরোসাইন্স,কলকাতার চিকিৎসক প্রফেসর ডাঃ হৃষিকেশ কুমারের তত্বাবধানে শাহাদাতের চিকিৎসা চলছে।ডাঃ হৃষিকেশ কুমারের পরামর্শ মোতাবেক অতিদ্রুত স্যার কে বাঁচাতে হলে মাথায় অপারেশন করতে হবে।
তার জন্য ব্যয় হবে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার। ১৮ বছর যাবৎ চিকিৎসা করিয়ে এই শিক্ষাগুরু আজ নিঃস্ব।আর তাই বাঁচার আকুতি নিয়ে মানবতার দরবারে উনার ফরিয়াদ,আমাকে সহযোগিতা করুন,আমি বাঁচতে চাই,শিক্ষার আলো ছড়াতে চাই। তাই সমাজের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানকে শাহদাৎ উল্যাহর চিকিৎসাথে এগিয়ে আসার অনুরোধ করেছেন মানবতার তরে সংগঠনের প্রতিষ্ঠাতা ইমরুল আলম। সাহায্য পাঠানোর ঠিকানাঃ সমন্বয়ক মানবতার_তরে “শাহাদাৎ উল্যাহ চিকিৎসা সহায়তা তহবিল” বিকাশ নং পার্সোনাল 01819832555।