চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ভাসুরের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী গুরুতর আহত

প্রকাশ: ২০১৯-০২-২৩ ২২:১১:১৫ || আপডেট: ২০১৯-০২-২৩ ২২:১১:১৫

প্রদীপ শীল, রাউজান : চট্টগ্রামের রাউজানে ভাসুরের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের আবুল কাশেম ফোরম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার আবুল কাশেম ফোরম্যানের পুত্র আব্দুল কাদের, তাঁর স্ত্রী জেবুন্নাহার প্রকাশ রুনা আকতার (৩৫), তাঁর পুত্র জীবন (২৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে আব্দুল কাদেরের আপন বড় ভাই আবুল বাশর মনি তাকেসহ স্ত্রী, পুত্রকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। আহতদের অবস্থা আংশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ভাসুর ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরিআঘাত করেছে। তবে ঘাতক ভাসুর আবুল বশর মনি পলাতক রয়েছে। এই প্রসঙ্গ হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, পারিবারিক ঝগড়ার কারণে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই, ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা আহত হয়েছে বলে জেনেছি। তবে বসতভিটে নিয়ে তাদের পরিবারে জটিলতা ছিল।

এই প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *