চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনীর প্রস্তুতি সভা

প্রকাশ: ২০১৯-০২-২৩ ০০:২০:৩৫ || আপডেট: ২০১৯-০২-২৩ ০০:২০:৩৫

প্রদীপ শীল, রাউজানঃ রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সুর্বণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র পূর্ণমিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী বিদ্যালয় হল রোমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা। প্রাক্তন ছাত্র টিপু কান্তি দের সঞ্চালনায়
সভায় অধিকাংশ প্রাক্তন শিক্ষার্থীদের সর্ব সম্মতিতে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ১৬ মার্চ শনিবার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে প্রাণবন্ত করতে বিভিন্ন উপ কমিটি করা হয়। মঞ্চ সজ্জা, র‍্যালি উদযাপন, প্রকাশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা হয়। বিভিন্ন দায়িত্ব সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্টন করা হয়।

আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক অরুণ বিজয় দাশ, মিন্টু কুমার রুদ্র এবং আবদুল আউয়াল রাজীব। সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক পালিত, তৌহিদুল ইসলাম, আকতার হোসেন, রতন কুমার দে, গোলাম মাসুদ, সুভাষ নাথ, আবু বক্কর সিদ্দিক, বরকত উল্লাহ পামির, দীপলু দে দীপু, সাইফুল উদ্দিন মিন্টু, সাব্বির হোসেন মিরাজ, আশরাফুল ইসলাম, রবিউল হাসান রবিন, মো: সালাউদ্দিন, আলভী, আশরাফ মাহমুদ, ইমরাজ তালুকদার, মো ইব্রাহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *