প্রকাশ: ২০১৯-০২-২৩ ০০:৪৭:৪৪ || আপডেট: ২০১৯-০২-২৩ ০০:৪৭:৪৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তুলে বিক্রি করার দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তাঁর নাম মো. সেলিম সিকদার (৩২)। বৃহষ্পতিবার (২১ ফেব্রুয়ারি)বিকাল ৫ টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দ নগর গ্রামে ইছামতি নদীতে অভিযান চালান নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাসুদুর রহমান। দন্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়িও একই এলাকায়। অভিযানে আদালতকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা এবং রাঙ্গুনিয়া থানা পুলিশ। রাত ১০ টার দিকে নির্বাহী হাকিম এই দন্ড দেন।
নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা বলেন, অবৈধ বালু তোলার খবর পেয়ে অভিযান চালানো হয়। বালু তুলে বিক্রি করার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জড়িত সেলিমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।