চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফারুক খান তুহিন

সুয়ালকে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট’র শুভ উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০২-২৩ ২২:০৫:৪১ || আপডেট: ২০১৯-০২-২৩ ২২:০৫:৪১

বান্দরবান অফিস : বান্দরবানের সুয়ালকে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট- ২০১৯ এর পর্দা ওঠেছে। জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টূর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন। শনিবার (২৩ ফেব্রুয়ারী) লামার পাড়াস্থ ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের দুই ক্রীড়া ব্যক্তিত্ব তানিম ও তানভীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামারপাড়া শেখ রাসেল ক্রীড়াচক্র এর সভাপতি বিশ্বনাথ রায়, সাংবাদিক ফারুক খান তুহিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ ছাত্রনেতা রিয়াজ উদ্দিন রাজীব, ইউনিয়ন যুবলীগনেতা জসীম উদ্দিন, মৃদু মারমা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা দে‌লোয়ার হোসেন , কলিম উল্লাহ ভূঁইয়া, অংসিথোয়াই মারমা, বিপ্লব রায় প্রমুখ। অনুষ্ঠানে ঢাকার চকবাজার ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া দরুদ পাঠ করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

উদ্বোধনী ম্যাচে সাতকানিয়ার কেঁওচিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয় মুন্সিরহাট এমআর ক্রিকেট একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের হার্ট হিটার বাবলু। খেলা পরিচালনা করেন অভিজ্ঞ আম্পায়ার তোফাজ্জল হোসেন খান জনি ও মেহেদী হাসান মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *