প্রকাশ: ২০১৯-০২-২৪ ২০:৫৭:৫৬ || আপডেট: ২০১৯-০২-২৪ ২০:৫৭:৫৬
বীর কন্ঠ ডেস্ক:
পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আগামীকাল সোমবার সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় সব সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দফতর, অধিদফতর, পরিদফতর, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।রোববার মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় শোক দিবসে সকল সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। এখনো বেশ ক’জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।