চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ডুবাই পড়ে ৩ সহোদরের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০২-২৪ ২২:৫৭:৪৩ || আপডেট: ২০১৯-০২-২৪ ২২:৫৭:৪৩

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে ডুবাই পরে একই পরিবারের ৩ সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার বরকল কানাইমাদারী এলাকায় ২৪ ফেব্রæয়ারী দুপুরে ঘটে। নিহতরা হলো মৃত জয়নাল আবেদীনের পুত্র মাঈনুল ইসলাম আরিয়ান (৪), কাউচার আলমের পুত্র তাহসিন আলম রিফতি (৩) ও হেলাল উদ্দীনের পুত্র সিবাতুল আলম আবির (৫)।

নিহতরা সবাই আপন চাচাত ভাই প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ীর পাশে একটি ডুবার পাড়ে শিশু রিফতি আবির আরিয়ান খেলা খেলছিল। হয়ত খেলার চলে কেউ ডুবাই পড়ে গিয়েছিল। তাকে উদ্ধার করতে একে একে সবাই ডুবাই পড়ে গেলে তাদের সলিল সমাধি ঘটে। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করার এক পর্যায়ে ডুবা থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *