চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

দখলবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছ থেকে দুরে থাকবে চকরিয়াবাসী : গণসংযোগে গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০২-২৪ ২১:৫৪:১১ || আপডেট: ২০১৯-০২-২৪ ২১:৫৪:১১

চকরিয়া অফিস : আসন্ন চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী বলেছেন ‘ চকরিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে আগামী ১৮ মার্চ নৌকায় দিন’। দেশ-জাতীর উন্নয়ন ও অগ্রগতির তরি হলো নৌকা প্রতীক। এ প্রতীক বিগত দশ বছরে মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি উপহার দিয়েছে। তাই চকরিয়ার ২‘শ ২১টি গ্রামের উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোটদানের বিকল্প নেই।

গতকাল শনিবার উপজেলার প্রত্যন্ত এলাকায় গণসংযোগে জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন চৌধুরী বলেন- জনগণ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পক্ষে, কারও ফাঁকা বুলিতে বিভ্রান্তি হবেনা, সময় হলে সঠিক জায়গায় রায় দেবে। তিনি বলেন-‘দখলবাজ, চাঁদাবাজ ও অস্ত্রধারি সন্ত্রাসীদের কাছ থেকে দুরে থাকতে চায় মানুষ, কারণ শান্তিপ্রিয় ও ধর্মপ্রিয় মানুষের এলাকা চকরিয়া। এখানে কোনো অপশক্তি ভাওতাবাজি করে নৌকার বিজয় বিচ্যূতি ঘটাতে পারবে না।

  তিনি আরো বলেন-‘বিজয় হলে জনগণের আমানতদার হয়ে কাজ করবো, দুষ্টের দমন ও সৃষ্টের লালন করবো ইনশাল্লাহ।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী শনিবার সকাল ১০টার দিকে পৌর মেয়র আলমগীর চৌধুরীসহ পৌরশহরে সমবায় সমিতি মার্কেটে রয়েল কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। ওইসময় উপস্থিত ছিলেন, চিরিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু মুছা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সি:সহ-সভাপতি মাসুদ রেজা চৌধুরী, পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম। পৌর শহরের ৭নং ওয়ার্ডে পৌর মেয়র আলমগীর চৌধুরীসহ একটি উন্নয়ন কাজের ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।

পরে ওই এলাকার লোকজনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে উপস্থিত ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, নুরুল কবির বাদশা মেম্বার, যুবলীগ নেতা বেলাল, শ্রমিক নেতা বাবুল বড়–য়া, পৌর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ধলু, ছাত্রলীগ নেতা মজনু। তিনি পৌরশহরে ১নং ওয়ার্ডে মিলিত হন একটি উঠান বৈঠকে। বেঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কবির হোসেন।

বক্তব্য রাখেন, পৌর মেয়র আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বার, আলম সওদাগর, সাহাব উদ্দিন সওদাগর, আবদুর রাজ্জাক। পরে তিনি খুটাখালী কিশলয় মাঠে মরহুম আবদুর রশিদের নামাজে জানাজায় অংশ নেন। বিকেল ৩টার দিকে ঢেমুশিয়া ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত একটি কর্মী সভায় যোগদেন। মাতামুহুরী থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, পৌর মেয়র আলমগীর চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, পশ্চিম বড়ভেওলার সাবেক ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাওনেওয়াজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য ইকবাল দরবেশী, পশ্চিম বড়ভেওলার সভাপতি খলিলুর রহমান, ঢেমুশিয়ার সভাপতি রুস্তম আলী, সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা রুহুল কাদের।

পরে মাগরিব নামাজের পর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় একটি ক্লাবে ৩নং ওয়ার্ড সভাপতি-প্যানেল মেয়র বশিরুল আইয়ুবের সভাপতিত্বে পরিচালনা করেন ৩নং ওয়ার্ড় যুবলীগের সভাপতি সাকিবুর রহমান কলিম। বক্তব্য রাখেন- পৌর মেয়র আলমগীর চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আক্কাছ সওদাগর, ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কাইছার উদ্দিন, ওয়ার্ড যুবলীগ সা: সম্পাদক মোহাম্মদ শোয়াইব, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৩নং যুবলীগ সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামিদ, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব, মোহাম্মদ নবী, হাবিবুর রহমান, মনু, আজিজ, জাহেদ নূর, নুরুল আমিন সওদাগর, জিয়াবুল, মুজিবুল, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাওয়াদ, সাবেক পৌর যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন, শাহ আলম, নুরুল আবছার, রফিক পাভেল, সোহেল, হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *