চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

দুর্বৃত্ত আটক, বিমানযাত্রীরা নিরাপদে

প্রকাশ: ২০১৯-০২-২৪ ২০:০৯:১২ || আপডেট: ২০১৯-০২-২৪ ২০:০৯:১২

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এডিসি আরিফিন জানান, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। বিমানের সব যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমান বাহিনীর পক্ষ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি আত্মসমর্পণ করেছে। তাকে বিমান থেকে ধরে আনা হচ্ছে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *