চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির ভুজপুরে অস্ত্র-গুলিসহ ২ ডাকাত গ্রেফতার

প্রকাশ: ২০১৯-০২-২৪ ২২:১৪:২০ || আপডেট: ২০১৯-০২-২৪ ২২:১৪:২০

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র-গুলি চাপাতিসহ আন্তঃজেলা ডাকাত এজাহার মিয়া( ৫০) ও আবছার (২২) নামে ২ ডাকাতকে গ্রেফতার করেছে। গত রবিবার ২৩ ফেব্রুয়ারী রাতে থানার ওসি শেখ আব্দুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স থানাধীন হারুয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে। এ সময় ডাকাতদের নিকট থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক , চাপাতি, কার্তুজ, কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার টাকা, ১টি স্বর্ণের আংটি, ৩টি প্যান্ট, ৪ টি মুখোস, ৩ টি শাড়ীসহ ডাকাতি করে নিয়ে যাওয়া হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃত এজাহার মিয়া(৫০) থানাধীন আজিমপুর আদর্শ গ্রামের আহমদ হোসেনের পুত্র ও আবছার(২২) হাটহাজারীর উপজেলার পশ্চিম দেওয়ান নগর এলাকার সন্দ্বীপ পাড়ার জামালের পুত্র। এ ব্যাপারে ভুজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ বলেন গত ৯ ফেব্রুয়ারী এলাকায় এক ডাকাতির ঘটনা ঘটে। ঘরের মালিক বাদী হয়ে মামলা দায়ের করে, এর প্রেক্ষিতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সর্বশেষ গতকাল হাটহাজারী সার্কেলের সার্বিক সহযোগিতায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে দুই ডাকাতকে গ্রেপ্তার করি। বাকি আসামিদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লোখ্য যে গত ৯ ফেব্রুয়ারী রাতে উপজেলার হারুয়্ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি গ্রামে আমির আলী টেন্ডল এর বাডীতে ডাকাতির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *