শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৪ ২২:৩৩:৩২ || আপডেট: ২০১৯-০২-২৪ ২২:৩৩:৩২
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী: বাঁশখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। আজ (২৪ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে মোঃ মহিউদ্দীন, মনছুর, আমজাদ হোসেন, সজল তালুকদার, শাহাদত, শওকত হোসেন মিয়া, সিরাজ, আতাউল আল আজাদ, দাউদ মানিক, শামীম, মনসুর, হুমায়ুন, নুরুল আবছার ও নাছির তার সাথে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. খোরশেদ আলম দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছেন। এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করেন তিনি। এর আগে তিনি দুই বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে প্রথম বার তৃতীয় এবং বিগত নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন।