অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৪ ২২:৩১:১৩ || আপডেট: ২০১৯-০২-২৪ ২২:৩১:১৩
অধীর বড়ুয়া,বোয়ালখালীঃ অাসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রবীন অাওয়ামীলীগ নেতা, বোয়ালখালী উপজেলা অা’লীগের সাবেক সাধারন সম্পাদক, দক্ষিণ জেলা অা’লীগ নেতা বিচক্ষন রাজনীতিবিদ অালহাজ্ব মোঃ নুরুল অালমকে বাংলাদেশ অাওয়ামীলীগের কেন্দ্রীয় নীতিনির্ধারক কর্তৃক নৌকা প্রতীকের প্রাথী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে উপজেলা / পৌর অাওয়ামীলীগ অঙ্গসংগঠনের উদ্যোগে অানন্দ মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক শুভেচ্ছাভিনন্দন জানানো হচ্ছে। এদিকে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজিত অালহাজ্ব মোঃ নুরুল আলমকে নৌকার প্রার্থী ঘোষনা করায় ২৪ ফেব্রুয়ারি বিকালে উপজেলা সদরে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিল শেষে পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর সভাপতিত্ব শহীদ মিনারে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অাসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আরা বেগম, পৌরসভা আ,লীগ যুগ্ম আহবায়ক নুরুল গনি শাহ, শেখ শহীদুল আলম, কাউন্সিলর শাহাজাদা মিজান, রেহেনা আক্তার পারভীন, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, মিজানুর রহমান সেলিম, সাইদুল আলম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আলী আজম, আনিছুর রহমান বাবুর, উপজেলা বঙ্গবন্ধু একাডেমীর সিনিয়র সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারূফ এলাহী রোকন, পৌরসভা যুবলীগের সভাপতি কাজি রাসেল, সাধারণ সম্পাদক সওয়ার আলম, প্রজম্মলীগের সভাপতি মোঃ সেলিম,মহিলা নেত্রী রমা বৈদ্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর মোনাফ, গিয়াস উদ্দিন সুমন প্রমুখ।
অন্যদিকে বর্ষীয়ান অাওয়ামীলীগনেতা অালহাজ্ব মোঃ নুরুল অালমকে অাসন্ন ঊপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী ঘোষণা করায় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।