চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় জুয়া খেলার অপরাধে ৩ জুয়াড়িকে জরিমানা

প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৯:৫৫:৫৮ || আপডেট: ২০১৯-০২-২৪ ১৯:৫৫:৫৮

আলাউদ্দিন:

লোহাগাড়ায়  জুয়া খেলার অপরাধে ৩ জুয়াড়িকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ ফেব্রুয়ারি ( রবিবার) দুপুরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের  অর্থদণ্ড প্রদান করেন।

তিঁনি জানান , ১৮৬৭ সনের ৪ ধারা অনুযায়ী তিন জনকে ২শ টাকা করে ৬শ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় । দন্ডিতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া মাষ্টার পাড়ার আব্দুল হাকিমের ছেলে মো: সিরাজ(২৬), মো: রমজান আলীর ছেলে মো: শওকত আলী(২৪) ও নুরুল ইসলামের ছেলে মো: দানু মিয়া(২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া মাষ্টার পাড়া এলাকা থেকে হাতেনাতে জোয়ার আসর থেকে ৩ জনকে আটক করে পুলিশ ।

পরে নির্বাহী অফিসারের অফিসে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *