আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৬:২২:৪৩ || আপডেট: ২০১৯-০২-২৪ ১৬:২২:৪৩
আলাউদ্দিন:
লোহাগাড়ায় পুলিশের অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র (এল.জি. দেশীয়) উদ্ধার করা হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারী রাত ১১টায় উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর পাড় এলাকায় ফার্নিচারের দোকান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ফার্নিচার ব্যবসায়ী রাজা মিয়া (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।সে পদুয়া মাস্টার পাড়া এলাকার মৃত আবদুল জলিলের পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই আবু বক্কর ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে রাজা মিয়ার ফার্নিচার দোকানে যায়। পরে ওয়াল শো-কেচের পিছন থেকে ১টি দেশীয় তৈরী অস্ত্রটি উদ্বার করে পুলিশ। এসময় অস্ত্রসহ রাজা মিয়াকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি ।