চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া উপজেলা নির্বাচন : তৃতীয় দফায় আ’লীগের প্রার্থী তালিকায় খোরশেদ আলম চৌধুরী

প্রকাশ: ২০১৯-০২-২৪ ০০:৫৭:৩৪ || আপডেট: ২০১৯-০২-২৪ ০১:০৮:০৪

আলাউদ্দিন,বীর কন্ঠ:

উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকায় রয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

খোরশেদ আলম চৌধুরীকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি করায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতঞ্জতা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২৪ মার্চ ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *