চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

অমর একুশ মানে মাথা নত না করা : পটিয়ায় শাপলা কুঁড়ির আসরের একুশের চিত্রাংকন প্রতিযোগিতায় -মোতাহের

প্রকাশ: ২০১৯-০২-২৫ ২৩:১৫:০৯ || আপডেট: ২০১৯-০২-২৫ ২৩:১৫:০৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা ও পৌরসভা শাপলা কুঁড়ির আসর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচী পালন করে। এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

উপজেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া, শাপলা কুঁড়ির সহ-সভাপতি কামরুল হাসান বাবু, জেদ্দা স্বেচ্ছাসেবকলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান, চট্টগ্রাম কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, অধ্যাপক রওশনগীর আমিরী, জে.এ রুবেল, ছালেহ নুর শেলু, নাঈম উদ্দিন, রেজা মো. জামসেদ, মুজিবুর রহমান রানা, নয়ন দে, শাহরিয়ার চৌধুরী, সুমন গাজী, সুরজ মির্জা, শাহাদাৎ হোসেন, ইমরান হোসেন, মো. আজম, তারেক, নাজমুল, মো. রাজু, মো. হৃদয়, অভিষেক, মোস্তাফিজুর রহমান, মো. আজম রাজু, রাসেল সেন, মো. আরফাত প্রমুখ।

এতে প্রধান অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, অমর একুশের চেতনা বাঙালী জাতি স্বত্ত্বার প্রতিক হিসেবে মহান মুক্তিযুদ্ধের প্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন ভূমিকা রেখেছিলেন। আজ বিশ্বব্যাপী এ ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে। যা আমাদের জন্য গৌরবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *