চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মোতাহেরুল ইসলামকে সংবর্ধনা

প্রকাশ: ২০১৯-০২-২৫ ২৩:১৬:৫০ || আপডেট: ২০১৯-০২-২৫ ২৩:১৬:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আ’লীগ নেতা ফজলুল হক চৌধুরী মহব্বত, পৌর আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ, পৌর আ’লীগ নেতা কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, জাহাঙ্গীর আলম ও যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় তারা প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নির্বাচনে সাফল্য কামনা করেন। জবাবে মোতাহেরুল ইসলাম চৌধুরী সকলের দোয়া ও ভালবাসা এবং আশির্বাদ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *