মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-২৫ ২৩:০৫:৩৬ || আপডেট: ২০১৯-০২-২৫ ২৩:০৫:৩৬
চকরিয়া অফিস : ‘তৃণমূলের নেতারা ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা’। ‘জননেত্রী শেখ হাসিনার শক্তি তৃণমুল নেতারা। তারাই নৌকার প্রাণ’। তিনি বলেন-‘নেত্রীর দেওয়া নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি’, এ নির্বাচনে শেখ হাসিনার সম্মান জড়িত’। ‘নৌকা প্রতীককে বিজয় করা প্রত্যেক তৃণমূল নেতা ও কর্মীর নৈতিক দায়িত্ব। যারা প্রকৃত আওয়ামীলীগ করে এবং বঙ্গবন্ধু আদর্শকে লালন করে তারা কখনো নৌকা বাদ দিয়ে অন্য কারও সহযোগি হতে পারেনা’। ‘কেই এমন হলে সে কখনো বঙ্গন্ধুর আদর্শের আওয়ামীলীগ হতে পারে না। শনিবার চকরিয়া পৌরশহরের ৭ ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভায় এসব কথা বলে তিনি’।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা বেলাল উদ্দিনের সঞ্চালনায় গিয়াস উদ্দিন চৌধুরী আরও বলেন-‘এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে প্রহর গুণছেন জনগণ’, জনগণ জানে-‘উন্নয়ন করতে হলে নৌকার বিকল্প কোন কিছু নেই’। ‘কিন্তু আগামী ১৮ মার্চ জনগণের ভোট বুঝে নেওয়ার দায়িত্ব আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের’। কারও ফুফানো, বুলানো ও কারও কান কথায় কান না দিয়ে নৌকা প্রতীককে বিজয় করে জননেত্রী শেখ হাসিনার সম্মান অক্ষুন্ন রাখতে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমুল কর্মীরা চকরিয়া-পেকুয়া আসন উপহার দিয়ে শেখ হাসিনার মুখ উজ্জল করেছে। কিন্তু আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কতিপয় মুখোশধারী আওয়ামীলীগ ব্যক্তি নৌকার বিজয় ঠেকাতে ষড়যন্ত্রের জাল বিস্তার করছেন, ষড়যন্ত্রকারি যেই কোন না কেন নিজের বিস্তৃত জালে নিজেই আটকে যাবে’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব, নুরুল কবির বাদশা মেম্বার, শ্রমিক নেতা বাবুল বড়–য়া, পৌর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ধলু, ছাত্রলীগ নেতা মজনু।
এরআগে পৌর শহরের ৭নং ওয়ার্ডে পৌর মেয়র আলমগীর চৌধুরীসহ একটি উন্নয়ন কাজের ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি। পরে ওই এলাকার লোকজনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।